গোবিন্দগঞ্জে ছাত্র কর্তৃক শিক্ষককে লাঞ্ছিত থানায় অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৪০ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ছাত্র কর্তৃক শিক্ষককে লাঞ্ছিত থানায় অভিযোগ

দুষ্টুমি করায় এক ছাত্রকে চর মারায় ছাত্রের হাতে পিটুনির শিকার হলেন সহকারী শিক্ষক আব্দুল লতিফ আকন্দ।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া উচ্চ বিদ্যালয়ে। এর আগে গত মঙ্গলবার দুষ্টমি করায় সেলিম মিয়া নামে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রকে তিনি একটি চর মারেন।

শিক্ষক আব্দুল লতিফ আকন্দ জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হই এবং সিঁড়ি দিয়ে বিদ্যালয় ভবনের উপর তলায় উঠছিলাম। এ সময়  অষ্টম শ্রেনির  ছাত্র সেলিম পিছন থেকে আমাকে লাঠি দিয়ে পরপর কয়েকবার আঘাত করে পালিয়ে যায়। ওই ছাত্রের পিতা এমদাদুল হক জানান,এ ঘটনার আগে শিক্ষক আব্দুল লতিফ গত মঙ্গলবার স্কুলে সেলিমকে চরসহ মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সে এই কান্ড ঘটায়। এ ঘটনায় আমরা দুঃখিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুধু তাই নয়, আমাকেও মারধরের হুমকী দিচ্ছেন ওই ছাত্রের অভিভাবকেরা।  বিষয়টি আমি থানা কর্তৃপক্ষকে অবগত করেছি। এ ছাড়াও বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৪০ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৪০ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৪০ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৪০ পূর্বাহ্ন