শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু চলতি মাসেই: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

    নিজস্ব প্রতিবেদক

    ৯ জানুয়ারী, ২০২২ ০৮:৪২ পূর্বাহ্ন

    মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু চলতি মাসেই: প্রতিমন্ত্রী নসরুল হামিদ
    মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র

    কক্সবাজারের মাতারবাড়িতে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ১২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ চলতি মাসেই শুরু হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন।

    শুক্রবার (৭ জানুয়ারি) নির্মাণাধীন এই আল্ট্রা সুপারক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

    এসময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য আশিক উল্লাহ চৌধুরী, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাশেম, জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি জাইকার চিপ রিপ্রেজেন্টেটিভ টাকাতুসি নিশিকাতা প্রমুখ।

    পরে নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি তুলে প্রতিমন্ত্রী বলেন, নির্মাণাধীন এ প্রকল্পটির অর্থায়ন করেছে জাইকা। এ প্রকল্পের আওতায় ডিপ-সী এলএনজি টার্মিনাল ও জেটি নির্মাণ, কোল ইয়ার্ড নির্মাণ, টাউনশিপ নির্মাণ, পল্লী বিদ্যুতায়ন কাজের আওতায় চকোরিয়া-মাতারবাড়ি ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন নির্মাণ ও ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন একটি সাবস্টেশন নির্মাণ করা হবে। মাতারবাড়ির এ বিদ্যুৎকেন্দ্র দেশে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি এই এলাকার জনগণের ভাগ্য পরিবর্তনেও তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করে এই কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

    বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ করার লক্ষ্যে বিদ্যুৎ খাতের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (ক্যাপটিভসহ) ১৬,০৪৬ মেগাওয়াট। মহাপরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার এবং ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

    আগামী দিনের বাংলাদেশ হবে পরিবেশবান্ধব উন্নত বাংলাদেশ। উন্নয়নের অন্যতম নিয়ামক হচ্ছে বিদ্যুতের ব্যবহার। বিদ্যুতের ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় রেখে বাড়ানো হচ্ছে উৎপাদন, উন্নত হচ্ছে বিতরণ ব্যবস্থা এবং সেবার মান; এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

    ধন্যবাদ জানাই বাংলাদেশে জাপানের মাননীয় রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি এবং জাইকার  প্রধান প্রতিনিধি টাকাতুসি নিশিকাতা'কে, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প পরিদর্শনে আমাদের সাথে থাকার জন্য।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর