শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • এলজিইডির ব্রিজের স্লাবে রডের পরিবর্তে সুপারী গাছের চেরা

    পিরোজপুর প্রতিনিধি

    ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ন

    এলজিইডির ব্রিজের স্লাবে রডের পরিবর্তে সুপারী গাছের চেরা

    পিরোজপুরের কাউখালী উপজেলায় এলজিইডি'র ব্রিজ মেরামত কাজের স্লাব তৈরিতে রডের পরিবর্তে সুপারী গাছের চেরা ব্যবহার করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (কাঠালিয়া) নূরুল ইসলামের বাড়ীর সামনে ব্রিজ মেরামতের কাজে ওই স্লাব ব্যবহার করা হয়। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) খবর পেয়ে এই প্রতিবেদন গিয়ে দেখেন  , ওই ব্রিজের তিনটি স্লাব ভেঙে গেছে প্রতিটি স্লাবে রডের পরিবর্তে ৫ টি করে সুপারী গাছের চেরা দিয়ে স্লাব ঢালাই করা হয়েছে। ব্রিজের প্রায় সবগুলো স্লাবই ফেটে গেছে।
    স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধিন এডিপির আওতায় কাউখালী ইউনিয়নে ৬ টি উন্নয়ন কাজের একটি ওই ব্রিজ মেরামত কাজ। ওই ব্রিজ মেরামত কাজ বাস্তবায়ন করেন মেসার্স হালিমা এন্টারপ্রাইজ, মালিক লাভলু খান। কার্যাদেশ মোতাবেক ২০২২ /২৩ সালের,
    ২২ এর ২০ জুন কাজ শেষ করা হয়।

    ওই এলাকার বাসিন্দা আব্দূল লতিফসহ উপস্থিত একাধিক স্থানীয়রা জানান, ঠিকাদার তার নিজের এলাকায় বসে স্লাব তৈরি করে নিয়ে এসে ব্রিজে একদিনের মধ্যে স্থাপন করে চলেগেছেন। কাজ করে যাওয়ার পর থেকেই স্লাভগুলোতে ফাঁটল দেখা দেয়। তিন দিন পূর্বে তিনটি স্লাব ভেঙে পড়লে এ দৃশ্য দেখে এলাকাবাসী অবাক। এ খবর ছড়িয়ে পড়লে খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এ বিষয়ে মেসার্স হালিমা এন্টারপ্রাইজ এর মালিক লাভলু খানের সাথে এই প্রতিবেদকে তিনি বলেন , এক দেড় বছর আগের ঘটনা তা এখন কি বলব। আমি নিজে এই কাজ করেননি। ওই কাজ কাউখালীর  এক বড়ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিলাম। তিনি প্রশ্ন রাখেন স্লাব যখন ঢালাই দেয় তখন উপজেলা প্রকৌশলী বা তার প্রতিনিধিরা দেখেননি কেন। এখন সমস্যার কথা বললে হবে কিভাবে।

    তবে এ বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনের সাথে একাধিকবার তার মুঠোফোনে ফোন দিয়েও সংযোগ পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, খবর পেয়েই উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদেয় ও আমি ঘটনাস্থলে গিয়ে অবস্থা দেখেছি। এবং অবাক হয়েছি। উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    উপজেলা চেযারম্যান আবু সাইদ মনু মিয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে ইউএনও'কে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফিরে তাৎক্ষনিক সভা করেছি। প্রকৌশলী আসতে পারেন নি। তাকে  ব্যখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি এলাকার সংসদ সদস্য মহোদয়কে, এলজিইডির চীফ ইঞ্জিনিয়ার, নির্বাহী প্রকৌশলীকে জানানো হবে। এতবড় দুর্নীতি করতে দেওয়া যায় না।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ন