শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বয়সভিত্তিক ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই পর্বের উদ্বোধন

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ন

    পিরোজপুরে বয়সভিত্তিক ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই পর্বের উদ্বোধন

    পিরোজপুর জেলায় অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার, (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে এ পর্বের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব বলেন, ক্রিকেটের জন্য জেলার অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই পর্ব চলছে। যেখানে জেলার বিভিন্ন উপজেলার থেকে ৫ শতাধিক খেলোয়াড়রা এসেছে। এরা প্রাথমিক বাছাই শেষে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ভবিষ্যতে খেলবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ন