শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে মসজিদভিত্তিক সহজ কোরআন শিক্ষার সবক ও দোয়া

    গাইবান্ধা প্রতিনিধি

    ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে মসজিদভিত্তিক সহজ কোরআন শিক্ষার সবক ও দোয়া

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সহজ কুরআন শিক্ষার সবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার কলেজ রোড জমইয়তে আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদভিত্তিক কুরআন শিক্ষা কার্যক্রমের ৩৭ শিক্ষার্থীদের এ সবক প্রদান করা হয়। পরে এক বিশেষ দোয়ায় অংশ নেন উপস্থিত ব্যক্তিবর্গ।

    সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি। মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজার সভাপতিত্বে কেয়ারটেকার মো. আফছার আলী আকন্দ'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. আনোয়ারুল ইসলাম, মডেল কেয়ারটেকার আনোয়ার হোসেন।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক নেয়ামুল কবির, শিক্ষক মো. আল আমিন ও শফিউল আযম প্রধান ফুলু প্রমুখ।

    অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রশংসা করেন। প্রচলিত আধুনিক শিক্ষার স্রোতধারায় সকাল ৬ টা থেকে ৮টা পর্যন্ত শিশুদের ধর্মীয় শিক্ষা অর্জনে অভিভাকদের আন্তরিকতাকে সাধুবাদ জানান। তারা চলমান এ কার্যক্রমে সকলের সহযোগিতাও কামনা করেন।

    অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সুমধুর সুরে হামদ-নাত পরিবেশ ও সুরা আবৃত্তি করে অতিথিদের মন জয় করেন। শেষে এ শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া ৩৭ জন শিক্ষার্থীদের মধ্যে যারা পূর্ব পাঠ শেষে কুরআন পড়তে যাচ্ছে; তাদের মাঝে পবিত্র কুরআন শরীফ প্রধান করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন