শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পলাশবাড়ীতে প্রতিবন্ধীকে মারধর করে দলিল ছিনিয়ে নেয়ার অভিযোগ

    গাইবান্ধা প্রতিনিধি

    ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৫ অপরাহ্ন

    পলাশবাড়ীতে প্রতিবন্ধীকে মারধর করে দলিল ছিনিয়ে নেয়ার অভিযোগ

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ডাকুনী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে রাতের আধারে প্রতিবন্ধীকে বেঁধে মারপিট করে আলমারী ভেঙ্গে জমির দলিল, টাকা এবং স্বর্ণালংকার নেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী সাহিদ মন্ডল ও শামীম মন্ডল গং’দের বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    অভিযোগ ও সরেজমিনে জানা যায়, উপজেলা বরিশাল ইউপি’র ডাকুনী গ্রামের বিদেশ ফেরত লিটন মন্ডলের (৫২) সাথে ভাগিশরীক মৃত আঃ হামিদ মন্ডলের ছেলে ধনাঢ্য প্রভাবশালী সাহিদ মন্ডল, শামীম মন্ডল ও সোফেল মন্ডল গং’দের সাথে দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় লিটন মন্ডল অসুস্থ হয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এসময় লিটনের বাড়ীতে শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধী যুবক জোবায়েদ জীম তামবী (২৫) ছিল। এ সুযোগে গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে প্রভাবশালী সাহিদ মন্ডল ও সোফেল মন্ডল গং’রাসহ আরো ৭/৮ জনের একটি একদল অতর্কিত জোরপূর্বক লিটন মন্ডলের বাড়িতে ঢুকে পড়ে। লিটনের বাড়ীতে থাকা শারীরিক প্রতিবন্ধী যুবক জোবায়েদ জীম তামবীকে মারপিট করে মুখে কাপড় গুঁজে ঘরের আসবাবপত্র তছনছসহ স্টিলের আলমারি ভেঙ্গে জমির দলিল, নগদ অর্থ, স্বর্ণালংকার ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ওই সময় প্রতিবন্ধী মুখের গুঁজে দেয়া কাপড় কৌশলে খুলে আত্মচিৎকার দিলে প্রতিবেশী লোকজন আসার আগেই সাহিদ মন্ডল গং’রাসহ সংঘবদ্ধদল ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।

    এ ব্যাপারে শারীরিক প্রতিবন্ধী যুবক জোবায়েদ জীম তামবীর বড় বোন শারমিন আক্তার বাদী হয়ে সাহিদ মন্ডল গং’দের বিরুদ্ধে গত ৩১ আগস্ট পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দেয়ার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী ওই অসহায় পরিবারটি তাদের জমির দলিল, প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য জিনিসপত্র ফেরত পাওয়াসহ জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলকশাস্তির দাবীতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

    অপরদিকে; অভিযুক্ত সাহিদ মন্ডলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ ঘটনার সাথে তিনি জড়িত নন বলে জানান।

    থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৫ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৫ অপরাহ্ন