শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বেনাউল চেয়ারম্যানের উঠান বৈঠক

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বেনাউল চেয়ারম্যানের উঠান বৈঠক

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন ভাবনা ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা, উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কানসাট ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি এবং কানসাট ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ বেনাউল ইসলাম। রবিবার সন্ধ্যায় ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আয়োজনে বিনোদপুরে প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনোদপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কানসাট ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিনোদপুর ইউপি নির্বাচনের নৌকার প্রার্থী খাইরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেনজির আহমেদ প্রমূখ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষ্কৃত নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মুল্যায়ন করেন। আশা করছি আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাউল ইসলামকে মনোনয়ন দিবেন।

    সরকারের উন্নয়ন ভাবনা ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় বেনাউল ইসলাম বলেন, আওয়ামীলীগ সরকার জনগনের উন্নয়নে কাজ করছেন। এই সরকারের আমলে সারাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের আমলে উন্নয়ন হয়নি। আওয়ামীলীগ সরকার স্বাধীনতা মহা যুদ্ধে যাঁরা নিজের জীবন বাঁজী রেখে পাক-হানাদারদের সাথে লড়াই করে  লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলে,  সেই সব সূর্য সন্তানদের প্রতি সম্মাননা ভাতা, হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ সরকার জনগনের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড করে যাচ্ছেন। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি।

    এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন