শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বৃহৎ ছাত্র ঐক্য গড়তে লিয়াজোঁ কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক

    ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন

    বৃহৎ ছাত্র ঐক্য গড়তে লিয়াজোঁ কমিটি গঠন

    দেশের যে কোন জাতীয় সংকটে ছাত্র সমাজ বলিষ্ঠ ভূমিকা রাখার গৌরবময় ইতিহাস রয়েছে। অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা ছাত্র রাজনীতিকে ইতিহাসের পাতায় অমলিন করে রেখেছে। ছাত্র রাজনীতির অবদানকে অস্বীকার করে দেশের রাজনৈতিক সফলতার ইতিহাস লেখা কোন ঐতিহাসিকের পক্ষেই সম্ভব নয়। আজও আমরা এক কঠিন সময় পার করছি। জাতীয় রাজনীতিতে নানা সংকটে দেশপ্রেমি ছাত্র সমাজ আজ উদ্বিগ্ন। এমতাবস্থায় দেশের স্বার্থ, ছাত্র সমাজের অধিকার ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে আমরা ঐক্যবদ্ধ কাজ করতে চাই।

    ৩ সেপ্টেম্বর'২৩ সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রধান সমন্বয়কারী খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য কামাল উদ্দীনের সঞ্চালনায় সংগঠনের  মুখপাত্র ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ উপর্যুক্ত কথা বলেন।

    আয়োজিত জরুরি বৈঠক থেকে বৃহৎ ছাত্র ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ভাষানী ছাত্র পরিষদের আহবায়ক আহমদ শাকিলকে আহবায়ক, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল ও জাগপা ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকীকে সদস্য করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।

    উল্লেখিত গত ২৮ জুলাই’২৩ কথিত শান্তি সমাবেশে যুবলীগ-ছাত্রলীগ কর্তৃক নৃশংসভাবে নিহত নিরীহ মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম এর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ৩ সেপ্টেম্বর'২৩ রবিবার সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন।

    সর্বদলীয় ছাত্র ঐক্যের আজকের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান,জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ এর কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ, ভাসানী ছাত্র পরিষদের আহবায়ক আহমদ শাকিল ও জাগপা ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।




    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন