শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে গৃহবধু হত্যা ও গুমের অভিযোগে স্বামী- শ্বাশুড়ি সহ আটক ৫

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০১:১১ পূর্বাহ্ন

    পিরোজপুরে গৃহবধু হত্যা ও গুমের অভিযোগে স্বামী- শ্বাশুড়ি সহ আটক ৫

    পিরোজপুরে ভান্ডারিয়ায় সাদিয়া আক্তার মুক্তা নামের এক গৃহবধুকে  শ্বাসরোধ করে হত্যা ও গুমের অভিযোগে স্বামী ও  শ্বাশুরী সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে ভান্ডারিয়া পৌর এলাকার টিএন্ডটি রোড়ে অভিযান চালিয়ে শ্বাশুরীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ বলে জানান ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান।

    নিহত গৃহবধূ সাদিয়া আক্তার মুক্তা (২৮) জেলার ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের মুনিম জমাদ্দারের স্ত্রী এবং ভান্ডারিয়া উপজেলার শ্রীপুর গ্রামের মজিবুর রহমান মুন্সির কন্যা।

    এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মুক্তার স্বামী মুনিম জমদ্দার, শ্বাশুরী ছবি আক্তার এবং সহযোগী শাকিব খন্দকার, মারুফ ও সিয়াম খান সজিব নামের ৫ জনকে আটক করেছে। প্রধান অভিযুক্ত মুনিম জমাদ্দার ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়ক এলাকায় মামুন জমাদ্দারের পুত্র।

    নিহতের পিতা মজিবুর রহমান মুন্সি জানান, ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের মামুন জমাদ্দারের ছেলে মুনিম জমাদ্দার বছর খানেক আগে মেয়ে মুক্তাকে বিয়ে করে। কয়েক দিন আগে পারিবারিক কলহের কারনে মুক্তাকে তার স্বামী মারধর করে। এ ঘটনার পর মুক্তা তার বাবার বাড়ি চলে আসে। শুক্রবার সকাল ৯ টার দিকে মুনিম গিয়ে মুক্তাকে নিয়ে যায়। পরে সে মুক্তাকে নিয়ে ভান্ডারিয়ার চেচরী রামপুর ব্রীজের কাছে নিয়ে যায়। সেখানে আগে থেকেই মুনিমের বেশ কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত হয়। তাদের সহযোগীতায় হিজাব পেঁচিয়ে শ্বাসরোধ করে কাছে থাকা বেরীবাঁধের পাশে লাশ ফেলে রাখে। ঘটনাটি মুনিম তার মা ছবি আক্তারকে জানালে ছবি সেখানে লাশ দেখতে যায় এবং সেখান থেকে লাশ এনে ভান্ডারিয়ার কানুয়া গ্রামের একটি ইট ভাটার পাশে কচুরীপানার মধ্যে লুকিয়ে রাখে।

    ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, রাতে অজ্ঞাত নামা একটি ফোন থেকে হত্যা ঘটনা জানর সাথে সাথে তিনি সহ থানা অফিসার পুলিশও ফায়ার সার্ভিসের লোক নিয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রকৃয়াধীন আছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০১:১১ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০১:১১ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০১:১১ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০১:১১ পূর্বাহ্ন