শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পিরোজপুর প্রতিনিধি

    ২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ন

    পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পুলিশী বাঁধা উপেক্ষা করে পিরোজপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুল। জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, এ্যাড. আবুল কালাম আকন, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ বিএনপির বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন।

    এসময় বক্তারা বলেন, দফা এক-দাবি এক, এ সরকারের পদত্যাগ। এই দাবী আদায় না হলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা অনকে গুম, খুন, হত্যার মতো অত্যাচার বিগত দিনে সহ্য করেছি, কিন্তু আর না। ৪৫ বছরের বিএনপি রক্ত দিয়েছে অনেক। কয়েক মাসে আমাদের ২৭ জন শহীদ হয়েছে। জনগনের ভোট অধিকার ফিরিয়ে না দিলে ভালো হবে না।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ন