শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় বিএনপির ব্যাপক শোডাউন

    নিজস্ব প্রতিবেদক

    ২ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৪৭ পূর্বাহ্ন

    প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় বিএনপির ব্যাপক শোডাউন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা জেল-জুলুম, গুম-খুন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় কিন্তু এদেশের মানুষ তা হতে দিবে না।

    শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালীপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন করে বিএনপি। কাকরাইল মোড় থেকে ইত্তেফাক পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়ে। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। বিকেল ৪ টা ১০ মিনিটে বিএনপির নয়াপল্টন থেকে এ র্যালী শুরু হয়। এটি টিকাটুলি রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবার কথা রয়েছে। শোভাযাত্রার আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি গানের উদ্বোধন করা হয়। এতে নারায়ণগঞ্জ যুবদল এবং কেরানীগঞ্জ বিএনপির বিশাল দুটি বর্ণাঢ্য মিছিল উপস্থিত জনতার দৃষ্টি কাড়ে।

    ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এই সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।  

    মঈন খান বলেন, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে শহীদ জিয়া বিএনপি গঠন করেছিলেন। আজ গণতন্ত্র এ সরকার লুন্ঠন করেছে। তা ফিরিয়ে আনার জন্য আমরা একদফা আন্দোলন করছি।

    তিনি বলেন, আজকে এই প্রতিষ্ঠার দিন আমাদের জন্য আনন্দের হলেও আমাদের মূল লক্ষ্য রাজপথ। মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপি রাজপথ ছাড়বে। তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনে জনগণ জয়ী হবেই।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ২ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৪৭ পূর্বাহ্ন

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ২ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৪৭ পূর্বাহ্ন

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    ২ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৪৭ পূর্বাহ্ন