শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে দুটি উন্নয়ন কাজের উদ্বোধন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৯ পূর্বাহ্ন

    শিবগঞ্জে দুটি উন্নয়ন কাজের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা খড়কপুর হাতে শিংনগর বিওপি ভায়া কুঠির ঘাট রানীনগর পারচৌকা সড়ক উন্নয়ন ও সাতভাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই সড়ক উন্নয়ন ও নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

    এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন নিয়ে কাজ করছে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলে দেশ অনেক এগিয়ে গেছে। সড়ক যোগাযোগে অভূতপূর্ব সাফল্য এনেছে শেখ হাসিনার সরকার। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার বিজয়ী করতে হবে। এ সময় এলজিইডির শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী ছাবের আ সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৯ পূর্বাহ্ন