সাদুল্লাপুরে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি

১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুরে পাটবীজ উৎপাদনকারী চাষীদের  দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে উন্নত প্রক্তুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-গাইবান্ধা) আসনের সংসদ সদস্য ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহবুব আলম বসুনিয়া, মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ ওসমান আলী শেখ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম। এতে উন্নত পাটবীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের ধারণা দেয়া হয়। এতে ৭৫ জন চাষী অংশ নেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ন