শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাপ্তানবাজারে মার্কেটে অগ্নিকাণ্ডে কর্মচারী নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জানুয়ারী, ২০২২ ০৯:৫৪ পূর্বাহ্ন

    কাপ্তানবাজারে মার্কেটে অগ্নিকাণ্ডে কর্মচারী নিহত
    অগ্নিকাণ্ড/ফাইল ফটো

    রাজধানীর  কাপ্তানবাজার কসাইপট্টির মার্কেটে লাগা ভয়াবহ আগুনে পুড়ে এক কর্মচারী নিহত হয়েছেন। নিহতের নাম মো, ইয়াসিন  (২১)।  তার বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায়।

    এদিকে, এ অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে  ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের  প্রায় দেড় ঘণ্টার  চেষ্টায় আজ শনিবার ভোর ৬ টা ৮ মিনিটের সময় ওই মার্কেটের  আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    এর আগে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বাহিনীর  (অপারেশন অফিসার) লে. কর্নেল জিল্লুর রহমান,ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) ঢাকা মো, আব্দুল হালিম, গনমাধ্যম শাখার প্রধান মোহাম্মদ শাহজাহান শিকদারসহ এ বাহিনীর উধর্বতন কর্মকর্তারা আজ ঘটনাস্হল পরিদর্শন করেন।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের  ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন আজ সকাল ৮ টা ২৩ মিনিটে আগুনে পুড়ে এক জন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের সময় কাপ্তানবাজার কসাইপট্টির মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে ৬ টি ইউনিট, সদরঘাট, পোস্তগোলা ও সূএাপুর থেকে মোট ১২ ইউনিটের প্রায় দেড় ঘণ্টার  চেষ্টায় আজ শনিবার ভোর ৬ টা ৮ মিনিটে আগুন আগুন নিয়ন্ত্রণে আনে। আজ সকাল ৮ টার সময় ওই আগুন সম্পূর্ণ ভাবে নির্বাপন করা হয়। এরপর আগুনের ডাম্পিংয়ের কাজ শুরু করা হয়।

    দেওয়ান আজাদ হোসেন বলেন, অগ্নিকান্ডের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ওই মার্কেটের দ্বিতীয় তলা থেকে এক যুবকের মরদেহ উদ্বার করে।  নিহতের নাম মো, ইয়াসিন (২১)।  পেশায় সে দোকান কর্মচারী।  আগুনে পুড়ে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায় তার গ্রামের  বাড়ি বলে জানা গেছে।

    বৈদুতিক শর্ট সার্কিট, মশার কয়েল কিংবা সিগারেটের ফেলা আগুন থেকে অগ্নিকান্ডের সূএপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ।  এতে করে বেশ কিছু মুদি দোকান,কাচা মালামালের দোকান,অন্যান্য দোকানের আসবারপ এবং  বিভিন্ন সরঞ্জামাদি  আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এটি তদন্তের পর বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর