শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শেখ হাসিনা থাকলে ত্রিশ লাখ শহীদের স্বপ্নের বাংলাদেশ থাকবে: মৎস্য মন্ত্রী

    পিরোজপুর প্রতিনিধি

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২০ পূর্বাহ্ন

    শেখ হাসিনা থাকলে ত্রিশ লাখ শহীদের স্বপ্নের বাংলাদেশ থাকবে: মৎস্য মন্ত্রী

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেন, ‘৭১ এর পরাজিত শক্তিরা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাদের প্রতিশোধ নিয়েছিলো। কিন্তু আজ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের সৈকিদের মনে রাখতে হবে,  শেখ হাসিনা থাকলে ত্রিশ লক্ষ শহীদের স্বপ্নের বাংলাদেশ থাকবে। সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনের বাংলাদেশ থাকবে। আজ আবারও পরাজিত সেই শক্তিরা মাথা চারা দিয়ে উঠেছে। হত্যার দায়ে সাজা প্রাপ্ত তারেক রহমান ও দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়। তাই একটি সুদ খোরের পক্ষে বিশ্বের কিছু ভাড়াটিয়াদের দিয়ে বিবৃতি দিচ্ছেন। আমাদের সকল চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা।

    বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে জেলার নাজিরপুর উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

     এ সময় তিনি উপস্থিত  নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘পরাজিত শক্তিরা আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আনতে চাচ্ছে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় আনেত আ’লীগ যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য থাকবে বঙ্গবন্ধুর কন্যারা বেঁচে থাকলে উন্নত বাংলাদেশ হবে। আমাদের সকলের অস্থিত্ব বেঁচে থাকবে’।

    আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ কান্ত মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজীর পরিচালনায়  অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. চন্ডী চরন পাল, জেলা আ’লীগের সহ সভাপতি এ্যাড. আব্দুর রাজ্জাক খান বাদশা, মহিলা আ’লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রোজিনা নাসরিন রোজী, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহিয়া বেগম হাসি, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. এমডি আউয়াল, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু   প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২০ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২০ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২০ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২০ পূর্বাহ্ন