শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে রূপালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    পিরোজপুর প্রতিনিধি

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৪ পূর্বাহ্ন

    পিরোজপুরে রূপালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন  রূপালী ব্যাংক লিমিটেড। "গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার বরিশাল বিভাগের রূপালী ব্যাংকের ৪৯ টি শাখা  একযোগে এই কর্মসূচি পালন করেছে।

    এই  কর্মসূচির অংশ হিসাবে পিরোজপুরে রূপালী ব্যাংক লিমিটেড, হুলারহাট শাখা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।  পিরোজপুরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর এপ্রোচ সড়কের ২ পাশে ২৫ প্রজাতির মোট ৫০টি ফলজ, বনজ ও  ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।

    এ সময়  রূপালী ব্যাংকের বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান, পিরোজপুরের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, হুলারহাট শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান ও অন্যান্য ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    হুলারহাট শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। ব্যাংকের এমডি এন্ড সিইও মহোদয়ের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে তারা এই কর্মসূচি পালন করেছেন। ভবিষ্যতে ও তারা ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মহতী কর্মকান্ডের সাথে যুক্ত থাকবেন বলে জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৪ পূর্বাহ্ন