শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নাজিরপুরে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    পিরোজপুর প্রতিনিধি

    ৩১ অগাস্ট, ২০২৩ ০৮:৩১ পূর্বাহ্ন

    নাজিরপুরে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ ই আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৩০ আগষ্ট বুধবার বিকাল ৫ টায় উপজেলার হাসপাতাল সংলগ্ন মাহেন্দ্রা স্ট্যান্ড চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

     শোক সভায় নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে এবং সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আউয়াল। এসময় তিনি বক্তব্যে বলেন, ১৫ ই আগষ্টে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারকে ষড়যন্ত্রকারীরা নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধু যে সারাজীবন এদেশের স্বাধীনতা ও সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন তা আজকের এই শোক সভায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমান করে।


    সেই বঙ্গবন্ধুকে ৭৫’এর ১৫ ই আগাষ্ট ঘাতকের বুলেটে এদেশের মাটিতে স্ব-পরিবারে জীবন দিতে হয়েছে। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু’ই হতে পারে না। শোকদিবসে যদি আমরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ না করি তাহলে কেয়ামত পর্যন্ত আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ থাকব।


    উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.কানাইল লাল বিশ্বাস,সহ-সভাপতি এ্যাড,মোস্তফা কামাল,খান মো: আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল আহাসান গাজী, মোঃ শেখ ফিরোজ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম প্রমূখ। এ দোয়ামাহফিলে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়ন পরিষদের বারবার  চেয়ারম্যান আশুতোষ বেপারী,সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ। আলোচনাসভা শেষে জাতীর জনকের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।  

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩১ অগাস্ট, ২০২৩ ০৮:৩১ পূর্বাহ্ন