শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান তিমুরের প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ অগাস্ট, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ন

    শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান তিমুরের প্রধানমন্ত্রী

    তিমুরের প্রধানমন্ত্রী কে রালা জানামা গুসমাও মঙ্গলবার (২৯ আগস্ট) বলেছেন, জনগণের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিতকরণের বিষয়ে  তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান।

    সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিমুরের প্রধানমন্ত্রী  বলেন, ‘১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা  কীভাবে  নিশ্চিত করা যায়  সে বিষযয়ে  বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার  শিক্ষা নেওয়া দরকার।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।

    বৈঠকে গুসমাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ তিমুরের  মানুষের হৃদয়ে আছে।’
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সাফল্যগুলো নিছক দুর্ঘটনা নয়, বরং  তাঁর  অঙ্গীকার এবং লক্ষ্যযুক্ত পদ্ধতির কারণে এটা সম্ভব হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

    পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক  বিভিন্ন  সহযোগিতা ও  সুযোগের কথা উল্লেখ করলে  তিমুরের  প্রধানমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

    রোহিঙ্গা ইস্যুতে গুসমাও বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সংকট সমাধানে কিছু সত্যিকারের চ্যালেঞ্জ তুলে ধরেন। তিমুরের  প্রধানমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করলে পররাষ্ট্রমন্ত্রী তার  সিদ্ধান্তকে  আন্তরিকভাবে স্বাগত জানান।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩০ অগাস্ট, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৩০ অগাস্ট, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ন