শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় পিচের রাস্তায় বোরিং করে বালু ভরাটকালে ৪ জন আটক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ৮ জানুয়ারী, ২০২২ ০৭:৩০ পূর্বাহ্ন

    পাইকগাছায় পিচের রাস্তায় বোরিং করে বালু ভরাটকালে ৪ জন আটক
    পাইকগাছায় পিচের রাস্তায় বোরিং করে বালু ভরাট

    পাইকগাছায় চিংড়ী ঘেরে পানি সরবরাহে ওয়াপদার পিচের রাস্তা বোয়ারিং করে পাইপ বসানোর সময় সরঞ্জমাদিসহ ৪ মিস্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। তবে ঘটনার মূল নায়করা রয়েছেন ধরা-ছোঁয়ার বাইরে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকায়।


    স্থানীয় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনসহ স্থানীয়রা জানান, সেখানকার কাটাখালী বাজারের মধ্যবর্তী এলাকার পিচের রাস্তা বোয়ারিং করে স্থানীয় ত্রিনাথ বাঁছাড়ের নির্দেশে তারা সেখানে চিংড়ী ঘেরে পানি সরবরাহের জন্য বালু উঠানোর পাইপ স্থাপন করছিল।


    এব্যাপারে সংশ্লিষ্ট ত্রিনাথ বাঁছাড় জানান, তিনি নিজ জমিতে বালু ভরাটের জন্য উক্ত পাইপ প্রতিস্থান করছিলেন। এসময় তিনি আরো বলেন যে, তিনি টাকা দিয়ে বালু ভরাট করছেন। সেক্ষেত্রে বোয়ারিং করলে তার সংশ্লিষ্ট মালিক মাকফুল দায়ী। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমকে অবহিত করলে তিনি তাৎক্ষনিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন। একই সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
    পানি উন্নয়ন বোর্ডে শাখা কর্মকর্তা রমিত হোসেন মনি জানান, বিষয়টি তার জানা নেই। তবে এধরনের কোন ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এলাকাবাসী জানায়, ইতোপূর্বে একই ব্যক্তি ওয়াপদার পাশে কয়েক বিঘা সরকারি জমি বালু ভরাট করে অবৈধ দখলে নিয়েছেন। ঐ ঘটনায় বালু অপসারণের জন্য তাকে ৩ দিনের সময় দিয়ে লিগ্যাল নোটিশ দিলেও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেনি প্রশাসন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ জানুয়ারী, ২০২২ ০৭:৩০ পূর্বাহ্ন