শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • করোনা সংক্রমণ ২৫ কোটি ছাড়ালো

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৯ নভেম্বর, ২০২১ ০১:৪৭ অপরাহ্ন

    করোনা সংক্রমণ ২৫ কোটি ছাড়ালো

    মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে সোমবার গ্রীনিচ মান সময় ২১০০টা পর্যন্ত সারা বিশ্বে ২৫ কোটিরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের দেয়া সরকারি উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

    ওই পরিসংখ্যানে আরো বলা হয়, বিশ্বব্যাপী এ পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৮ রোগে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে। তবে আক্রান্তদের অধিকাংশ সুস্থ হয়ে উঠেছে। প্রতিটি দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া দৈনিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান তৈরি করা হয়।


    ইউরোপের দেশগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এখানে সাত কোটি ৬০ লাখেরও বেশি মানুষ ইতোমধ্যে আক্রান্ত হয়েছে।


    দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত অঞ্চল হচ্ছে এশিয়া। এ অঞ্চলের দেশগুলোতে মোট পাঁচ কোটি ৬২ লাখ এক হাজার ৬৫৩ জন করোনায় সংক্রমিত হয়েছে। এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা (চার কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫২২ জন) এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল (চার কোটি ৬১ লাখ সাত হাজার ১৩১ জন)। 


    এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বব্যাপী করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।
    গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন নতুন করে প্রায় চার লাখ ৪৯ হাজার মানুষ কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়েও এ সংখ্যা চার লাখের কিছু বেশি ছিল। (সূত্র-বাসস)




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৯ নভেম্বর, ২০২১ ০১:৪৭ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৯ নভেম্বর, ২০২১ ০১:৪৭ অপরাহ্ন