শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে নির্যাতিত-দুস্থ নারীদের মাঝে চেক বিতরণ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৯ অগাস্ট, ২০২৩ ০৭:৩৯ পূর্বাহ্ন

    শিবগঞ্জে নির্যাতিত-দুস্থ নারীদের মাঝে চেক বিতরণ

    শিবগঞ্জে নির্যাতিত, দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের মঞ্জুরীকৃত অনুদান বাবদ চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আট নারীর মাঝে ১ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফসহ অন্যরা।

    উপকারভোগীরা হলেন- উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর গ্রামের ইউনুস আলীর মেয়ে আনজুরা বেগম, রোজবুল মন্ডলের মেয়ে ছবিয়ারা বেগম, রানীবাড়ি গ্রামের আব্বাস মন্ডলের মেয়ে হালিমা বেগম, ওমর আলীর মেয়ে কবিতা খাতুন, সাদিকুল ইসলামের মেয়ে সাবিনা খাতুন, তোসলিম উদ্দিনের মেয়ে সালেহা বেগম, দূর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের ইদ্রিস আহমেদের মেয়ে সেমালী বেগম ও রুপালী বেগমের মেয়ে সেফালী বেগম। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ অগাস্ট, ২০২৩ ০৭:৩৯ পূর্বাহ্ন