শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে ৩ যুবকের মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৯ অগাস্ট, ২০২৩ ১২:৪৯ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে ৩ যুবকের মরদেহ উদ্ধার

    একই দিনে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।  সোমবার (২৮ আগস্ট) সকালে সদর উপজেলার বাইচাইল গ্রামের জাহিদ ও ছোট ভাটবাউর গ্রামের  রাকিব  এবং দৌলতপুর উপজেলার চক হরিচরণ গ্রাম থেকে শিশির নামে তিন যুবকের ঝুলন্ত মরদে উদ্ধার করা হয়।
    পারিবারিক সূত্র জানায়, বাবা মায়ের সাথে অভিমান করে   তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

    পুলিশ জানায়, বাবা-মায়ের সাথে অভিমান কিংবা  পারিবারিক কলহের  জেরে তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।

    দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম মোল্লা জানান, সোমবার সকালে  চক হরিচরণ গ্রামের  গোলাম হোসেনের ছেলে শিশিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

    মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রউফ সরকার জানান, সোমবার  সকাল ১১টায় সদর উপজেলার বাইচাইল গ্রাম থেকে জাহিদ ও ছোট ভাটবাউর গ্রামের রাকিব নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ অগাস্ট, ২০২৩ ১২:৪৯ পূর্বাহ্ন