শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাড়েরহাট আওয়ামীলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

    পিরোজপুর প্রতিনিধি

    ২৯ অগাস্ট, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ন

    পাড়েরহাট আওয়ামীলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীলীগ। আজ সোমবার বিকেলে পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পড়েরহাট সরকারি বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবকে সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল। পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু গৌতম হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, সহ-সভাপতি এ্যাড. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই এদেশ স্বাধীন হয়েছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন শাসক ও শোষিতের ক্ষেত্রে তিনি সব সময় শোষিতের পক্ষেই ছিলেন। জাতির পিতার সংগ্রামের জীবনে অনুপ্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুনেচ্ছা মুজিব। স্বপরিবারে জাতির পিতাকে হত্যা করে শেখ পরিবারকে ধ্বংশ করতে চেয়েছিল ঘাতকরা। কিন্ত জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিবের আদর্শ অনেক বেশি শক্তিশালী। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশকে উন্ন্য়নের স্বর্ণশিখরে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে আওয়ামীলীগকে সরকার গঠনের সুযোগ দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে।

    আলোচনা সভা শেষে জাতির পিতা ও তার পরিবারের শদীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৯ অগাস্ট, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ন