গাইবান্ধায় নারী নির্যাতন বন্ধে মহিলা ফোরামের মিছিল

গাইবান্ধা প্রতিনিধি

২৭ অগাস্ট, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় নারী নির্যাতন বন্ধে মহিলা ফোরামের মিছিল

জীবনের সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমঅধিকার, ঘরে-বাইরে নারী-শিশু নির্যাতন বন্ধ, সমকাজে সম-মজুরি এবং সম্পত্তিতে নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করার দাবিতে  এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ আগস্ট) সকালে বাসদ মার্কসবাদী জেলা কার্যালয়ে মহিলা ফোরাম জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহবায়ক ইরাত জাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক গোলাম রব্বানী, মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা বেগম ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা নেতা জিহানুল হক জোহা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বন্যা আকতার। শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৭ অগাস্ট, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ন