স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাউখালী উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার আইরন জয়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য ইসাহাক আলী খান পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাবেক সাধারণ সম্পাদক এবিএম শাজাহান, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহজাদী রেবেকা চৈতি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, সহ সভাপতি মাহামুদ খান খোকন,যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর রশীদ মিল্টন, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলোক কর্মকার, স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসান আল মামুন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পঁচাত্তরের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।