শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে সরকা‌রি চাকরিজীবী কল‌্যাণ প‌রিষদের আলোচনা সভা

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ অগাস্ট, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ন

    পিরোজপুরে সরকা‌রি চাকরিজীবী কল‌্যাণ প‌রিষদের আলোচনা সভা

    পিরোজপুর  জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষ (১১-২০ গ্রেড) এর জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুস্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৬ আগস্ট) বিকেলে পিরোজপুর শহীদ ওমর ফারুক মিলনায়তন পিরোজপুর সদর উপজেলা পরিষদের হলরুমে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ শামসুদ্দোহা সভাপতি, পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০) গ্রেড পিরোজপুর ।

    এছাড়া উক্ত শোকসভায় আ‌রো বক্তব‌্য রা‌খেন মোঃ মামুন শিকদার সহ সভাপতি জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০) গ্রেড পিরোজপুর, মোঃ শহিদুল ইসলাম সহ-সভাপতি জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০) গ্রেড পিরোজপুর, মোঃ মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক জেলা কালেক্টর কর্মচারী কল্যাণ সমিতি পিরোজপুর।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ কাওসার হোসেন সচিব পাড়েরহাট ইউনিয়ন পরিষদ পিরোজপুর, লিটন কৃষ্ণ কর শিক্ষক, কৃষ্ণা সুতারসহ অনন্য নেতৃবৃন্দ।
    আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক,পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০) গ্রেড পিরোজপুর ।

    সভাপতি মোঃ শামসুদ্দোহা তার বক্তব্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুঞ্জয়ী, চিরঞ্জীব।  ঘাতকের একটি বুলেট তাকে নিঃশেষ করে দিতে পারে না।  তার কায়িক মৃত্যু হলেও তিনি আরো উজ্জ্বল হয়ে আমাদের হৃদয়ে অমর হয়ে রয়েছেন ও থাকবেন।  তিনি বাংলাদেশের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। বিশ্বনন্দিত এই নেতা দেশের মানুষকে অর্থনৈতিক ও সামাজিক মুক্তি দেওয়ার জন্য এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়িয়েছেন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম মানে স্বাধিকার আন্দোলনের সোনালি ইতিহাস।

    স্বাধীনতার চেতনায় আমাদের উজ্জীবিত হওয়া প্রয়োজন। এখনো যারা দেশকে অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এক সময় বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিবে। ভিশন ২০৪১ বাস্তবায়ন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলোচনা সভা শে‌ষে দোয়া মাহ‌ফিল অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয় এবং তাবারক বিতরণ করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ অগাস্ট, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ন