শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ড, নিহত ৮

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৬ অগাস্ট, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ন

    ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ড, নিহত ৮

    ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

    শনিবার ভোরে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। খবর হিন্দুস্তান টাইমসের।

    প্রাথমিকভাবে জানা গেছে, তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

    স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আগুনে বিধ্বংস ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেলস্টেশনের বাইরে বোড়ি লেনে। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

    আরও জানা যাচ্ছে, কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চলছিল রান্না-বান্না। তীর্থযাত্রীরা সেটি করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। তখন বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

    রেল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, অনেকেই ওই আগুন লাগা কামরা থেকে বার হতে পারলেও বৃদ্ধরা বের হতে পারেননি।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৬ অগাস্ট, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৬ অগাস্ট, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ন