পিরোজপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক এমপি একে এম এ আউয়াল বলেছেন বঙ্গবন্ধুর আদর্শকে বিসর্জন দিয়ে কখনও কারো সাথে আপোষ করব না। এছাড়া তিনি বঙ্গবন্ধুর উদৃতি দিয়ে বলেন এ বাংলা শুধু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, আলাদা কোন গোষ্টির বাংলা নয়। এ বাংলা সাড়ে ৭ কোটি বাঙালির বাংলা, এ বাংলায় আজান হবে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মায়েরা সন্ধ্যা পূঁজা করবে, খ্রিষ্টান’রা চার্জ গির্জায় যাবে, বৌদ্ধরা উপশনালয় প্রার্থনায় যাবে।
পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৫ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলার শ্রীরামকাঠী বন্দরের শোক সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন হাওলাদারের সঞ্চালনায় তিনি এসব কথা বলেন।
এছাড়া শোকসভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড,কানাইলাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সহ-সভাপতি এড,খান মোঃ আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফিরোজ, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দীর্ঘা ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফুর রহমান সবুজ, সহ-সভাপতি আব্দুল জব্বার খলিফা,সহ-সভাপতি ফিরোজউল আলম মুন্না বেপারী সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দরা। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় এবং তাবারক বিতরণ করা হয়।