শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জানুয়ারী, ২০২২ ১১:০৯ অপরাহ্ন

    বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা
    বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

    নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

    বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রধান বিচারপতি। পরে বঙ্গবন্ধুর ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

    এ সময় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবার, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। পরে তিনি সড়ক পথে খুলনার উদ্দেশ্যে রওনা হন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর