শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • 'জেমস অব নজরুল' এর ২৯তম প্রযোজনা 'সবুজ শোভার ঢেউ'

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ অগাস্ট, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ন

     'জেমস অব নজরুল' এর ২৯তম প্রযোজনা  'সবুজ শোভার ঢেউ'

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশের গান নিয়ে 'জেমস অব নজরুল' নির্মাণ করেছে তাদের ২৯তম প্রযোজনা  'সবুজ শোভার ঢেউ'। জাতীয় কবির ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে মিউজিক ভিডিওটি আগামী ২৭ আগস্ট রাত ১২:০১ মিনিটে সম্প্রচারিত হবে চ্যানেল আই এর পর্দায়। একইসঙ্গে এটি জেমস অব নজরুলের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হবে।

    জেমস অব নজরুল এর পরিবেশনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে চ্যানেল আই। পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন স্বনামধন্য নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক এবং সংগীতায়োজনে ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়। প্রায় ৫০জন নজরুল সংগীতশিল্পী মিউজিক ভিডিওটির চিত্রায়ণে অংশগ্রহণ করে।

    অসাম্প্রদায়িক চেতনা, সকল মানুষের সমঅধিকার নিশ্চিতকরণ ও মাথা উঁচু করে লড়াই করবার অদম্য স্পৃহা এ ভূখন্ডের মানুষের অদম্য বৈশিষ্ট্য। তাই এ ভূখন্ড কাজী নজরুল ইসলামকে বার বার এক অমোঘ আকর্ষণে ছুটে আসতে বাধ্য করেছে। স্বদেশের রূপ বর্ণনায় অসাধারণ গান রচনায় উদ্বুদ্ধ করেছে কবিকে। বৈশ্বিক নানান সংকটের মাঝেও শিল্পীদের মনোবল সবল রাখার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৬ সাল থেকে জেমস অফ নজরুল কার্যক্রম চালিয়ে যাচ্ছে নজরুল এর বলিষ্ঠ লেখনীকে সম্বল করে।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২৬ অগাস্ট, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৬ অগাস্ট, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ন