শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ অগাস্ট, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ন

    সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল

    সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের উদ্যোগে শুক্রবার অবিলম্বে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের একদফা দাবিতে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে বিজয়নগর মোড় পর্যন্ত এক কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

    মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, "অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকাল ঘনঘন বিদেশ সফরে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু কোথাও থেকে ভরসা পাচ্ছেন না।

    তিনি যে কোনো মূল্যে এবারের নির্বাচনেও ক্ষমতা আঁকড়ে থাকতে মরিয়া, অথচ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। "
    তিনি আরো বলেন, "আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, নয়তো নির্বাচনে কারচুপি অনিবার্য। "

    মিছিলপূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন জোটের সহকারী সমন্বয়কারী এডভোকেট মাঈনুদ্দিন মজুমদার, শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক, অধ্যক্ষ নজরুল ইসলাম, শেখ আলীম উল্লাহ আলীম, আসাদুল হক অহিদুলসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।




    রাজনীতি - এর আরো খবর