শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবপুরে গভীর রাতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ অগাস্ট, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ন

    শিবপুরে গভীর রাতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

    নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও চারজন। শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়া শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    আহতদের  আশঙ্কাজক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের ইটাখোলা ফাঁড়ির ইনচার্জ কবির ভূঞা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, দুর্ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।  

    প্রাথমিকভাবে নিহতদের একজনের নাম জানা গেছে। তিনি হলেন জুবায়দুল (৩০)।

    নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ বলেন, নিহতরা সবাই মাইক্রোবাস যাত্রী। পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন মারা গেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ অগাস্ট, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ন