শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গ্রিনলাইনের চলন্ত বাসে আগুন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ অগাস্ট, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ন

     গ্রিনলাইনের চলন্ত বাসে আগুন

    বরিশালের গৌরনদীতে গ্রিনলাইন পরিবহনের চলন্ত একটি এসি বাসে হঠাৎ বিস্ফোরণ ঘটেছে। এতে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘনা ঘটে। বাস থেকে দ্রুত নামতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন যাত্রী। পুলিশের ধারণা- বাসের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটতে পারে।

    তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ওই বাসে থাকা ১৫-১৬ জন যাত্রীসহ কেউই হতাহত হননি।

    তিনি বলেন, রাত সোয়া ১২টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। তবে চলন্ত অবস্থায় গ্রিন লাইনের ওই বাসটিতে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।

    তিনি বলেন, বাসে ১৫-১৬ জন যাত্রী ছিল, তারাসহ চালক, হেলপার ও সুপারভাইজার অক্ষত অবস্থায় আগুন ছড়িয়ে পড়ার আগেই বাস থেকে নেমে যায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    রাতে সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বাসটি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটির পেছনে থাকা ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন নিভে গেছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি, আর ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ অগাস্ট, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ন