শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৫ অগাস্ট, ২০২৩ ০৮:১০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা সরকারি কলেজ মোড় হতে সাত রশিয়া মোড় পর্যন্ত রাস্তা ও দূর্লভপুর ইউনিয়নের হল মোড় চুটুর বাড়ি হতে খুরশেদ আহমেদের বাড়ি পর্যন্ত দীর্ঘ প্রায় পৌণে দুই কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এ দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

    এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রুপান্তর করতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীকে আবারো ক্ষমতায় আনতে হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে দূর্লভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিজভী আলম রানা ও সাবেক ছাত্রনেতা আহমেদ মারজুক মিঠুন বিশ্বাসসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ অগাস্ট, ২০২৩ ০৮:১০ পূর্বাহ্ন