শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় সমাবেশ

    ২৪ আগস্টকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণার দাবি

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৫ অগাস্ট, ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ন

    ২৪ আগস্টকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণার দাবি

    ২৪ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবীতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে জেলা শহরের ১নং রেলগেট এলাকায় সংগঠনের সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, শিল্পী আকতার ও কলি রানী প্রমুখ।   

    অপরদিকে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার অপর একটি গ্রæপ বৃহস্পতিবার বিকেল ৪টায় ২৪শে আগস্টকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবীতে সংগঠন কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা আহবায়ক অ্যাড. নওশাদুজ্জামান নওশাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি, নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক হালিমা খাতুন, পারুল বেগম প্রমুখ।

    বক্তারা বলেন, ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে শহীদী মৃত্যু বরণ করে এবং হত্যাকারীদের ফাঁসি হয়। সেই শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারন করে সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসাবে ঘোষনার দাবি জানান। সেই দাবি আজও অপুরিত। বক্তারা অবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ অগাস্ট, ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ন