শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে প্রসূতিকে ভুল চিকিৎসার অভিযোগে আদালতে মামলা

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ অগাস্ট, ২০২৩ ১২:৩০ পূর্বাহ্ন

    পিরোজপুরে প্রসূতিকে ভুল চিকিৎসার অভিযোগে আদালতে মামলা

    পিরোজপুরে প্রসূতি নারীকে ভুল চিকিৎসার অভিযোগে আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রসুলের আদালতে মামলা দায়ের করলে আদালত তা আমলে নিয়ে সিভিল সার্জনকে তদন্তের নির্দেশ দেন।

    ভুক্তভোগী নারী ফতেমা পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর এলাকার দিনমজুর মোঃ হযরত আলী স্ত্রী। ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তাঁর স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। এজন্য ন্যায় বিচারের দাবিতে তিনি আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন।

    বাদীপক্ষের আইনজীবী মোঃ আবু সালেহ্ ওমান বলেন, প্রসূতি নারী ফতেমা বেগমকে বাচ্চা প্রসবের আগে ও পরে ভুল চিকিৎসা করে ওভারডোজ ওষুধ দেওয়া হয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। এজন্য ভুক্তভোগীর স্বামী ন্যায় বিচারের দাবিতে পিরোজপুর জেলা হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন।

    মোঃ আবু সালেহ বলেন, চলতি বছরের ৩১ মার্চ মুসলিম এইড কমিউনিটি ক্লিনিক হাসপাতালে অভিযুক্ত গাইনি বিভাগের চিকিৎসক জান্নাতুল মাওয়া ভুক্তভোগী ফতেমাকে সিজার করে পরবর্তীতে ওষুধ দেয়। এরপর থেকে ফাতেমার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ফুলে উঠে পচন ধরে। মুখমণ্ডল ও চোখের পর্দা ফুটো হয়ে যায়। বারবার চিকিৎসকের কাছে গেলেও তিনি কোনো রকম সেবা না করে ঢাকায় রেফার্ড করে দেন। চিকিৎসক জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে অপচিকিৎসা ও অবহেলা করে রোগীর জীবন হুমকিতে ফেলার অভিযোগ রয়েছে বলে জানান এই আইনজীবী।

    আইনজীবী মোঃ আবু সালেহ ওমান বলেন, ভুক্তভোগীকে অপচিকিৎসা ও অবহেলা করে তাঁকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। জেলা হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক জান্নাতুল মাওয়া এর জন্য সম্পূর্ণভাবে দায়ী বলে মনে করেন বাদী। তাই আমরা ন্যায় বিচারের জন্য আদালতের কাছে গেলে আদালত দীর্ঘ শুনানির পরে মামলাটি আমলে নিয়ে পিরোজপুরের সিলিভ সার্জনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

    মামলার বাদী মোঃ হযরত আলী অভিযোগ করে বলেন, বাচ্চা প্রসবের আগে ও পরে তাঁর স্ত্রী চিকিৎসক জান্নাতুল মাওয়ার তত্ত্বাবধানে ছিলেন। চিকিৎসকের ভুল চিকিৎসা, অতিরিক্ত ওষুধ প্রদান ও অবহেলায় রোগীর অবস্থা মৃতপ্রায়। তাঁর মুখমণ্ডলে পচন ধরে গেছে, চোখের পাতা ছিদ্র হয়ে গেছে। রোগীকে শেষ পর্যায়ে তিনি রেফার্ড করেছেন। আমরা ঢাকাসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও আজ ব্যর্থ। আমরা এই অপচিকিৎসার বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি।'

    অপচিকিৎসার অভিযোগ অস্বীকার করে চিকিৎসক জান্নাতুল মাওয়া বলেন, তিনি কোনো অপচিকিৎসা করেননি। এ বিষয়ে কাগজপত্র দেখে বিস্তারিত জানাতে পারবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ অগাস্ট, ২০২৩ ১২:৩০ পূর্বাহ্ন