শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় বিধবাকে ধর্ষণ মামলার আসামী আটক

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ অগাস্ট, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বিধবাকে ধর্ষণ মামলার আসামী আটক

    রংপুরের মিঠাপকুরে বিধবা নারীকে (৫০) ধর্ষণের ঘটনায় শাহালম মিয়া আলম (৫১) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বুধবার (২৩ আগস্ট) সকালে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতারকৃত শাহালম মিয়া আলম মিঠুপকুর উপজেলার তুলশীপুর (শুকানপুর) গ্রামের তছলিম উদ্দিনের ছেলে। ভিকটিম নারী একই গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নারীর স্বামীর মৃত্যুর পর তার মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করে আসছিলেন। এরই ধাবাহিকতায় সরলতার সুযোগ নিয়ে প্রতিবেশী শাহালম মিয়া আলম প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে গত ২৩ এপ্রিল রাত ১১টার দিকে ভিকটিমের বসত ঘরের আঙ্গিনায় জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে ধর্ষক শাহালম মিয়া আলম পালিয়ে যায়। এমতাবস্থায় গত ৪ জুলাই ওই নারী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামী শাহালম মিয়া আলম আত্মগোপনে থাকেন।

    এদিকে; মঙ্গলবার (২২ আগস্ট) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও সিপিএসসি রংপুর ক্যাম্পের আভিযানিক দলের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী শাহালম মিয়া আলমকে গাইবান্ধার পলাশবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে।

    মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী শাহালম মিয়া আলম ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৪ অগাস্ট, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ন