শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাবার মৃত্যু শোকে ছেলের মৃত্যু

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ অগাস্ট, ২০২৩ ০৯:৩৫ পূর্বাহ্ন

    বাবার মৃত্যু শোকে  ছেলের মৃত্যু

    পিরোজপুরের কাউখালীতে বাবার মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে একদিন পর ছেলে আরিফ হোসেনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান বলে জানান আরিফের শাশুড়ি নাসিরা রেখা।

    এ বিষয়ে আরিফের শাশুড়ি নাসিরা রেখা জানান, সোমবার (২১ আগস্ট) পিরোজপুরের কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মোঃ নুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর সংবাদ শোনার পর নুরুল ইসলামের ছোট ছেলে আরিফ হোসেন (৩২) স্ট্রোক করলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান।
    পরে দুুপরে কাউখালী বাসস্ট্যান্ড মসজিদের সামনে জানাজা শেষে ছোট বিড়ালজুরী গ্রামে পারিবারিক গোরস্থানে বাবা ও ছেলেকে দাফন করা হয়।

    মৃত আরিফের ৫ বছর বয়সী একটি মেয়ে আছে। দুই দিনের মধ্যে বাবা ও ছেলের মৃত্যুতে তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ অগাস্ট, ২০২৩ ০৯:৩৫ পূর্বাহ্ন