শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় ছাত্র-জনতার গণসমাবেশ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২২ অগাস্ট, ২০২৩ ০৮:৫৬ অপরাহ্ন

    গাইবান্ধায় ছাত্র-জনতার গণসমাবেশ

    জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে ছাত্র-জনতার গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ, ঘাগোয়া ইউনিয়ন শাখা এই সমাবেশের আয়োজন করে।

    স্থানীয় আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আমিনুর জামান রিংকু। ঘাগোয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমেদ রনজু ও বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন।

    ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পায়েল সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রনেতা খন্দকার মাহমুদুল হাসান শুভ, নাইমুল ইসলাম বিশাল, তৌফিকুর রহমান মিশুক, জাহিদ হাসান লিখন, সোহাগ মিয়া, ফরহাদ ইবনে মোমিত শিপন, কাবিল উদ্দিন, শাকিল আহমেদ, ফেরদৌস আহমেদ সজীব, নাহিদ ইসলাম লুইচ, নাহিদ আকন্দ, এনছার আলী সরকার এবং আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    সমাবেশে বক্তারা বলেন, ১৫ আগস্ট ও ২১ শে আগস্ট একই সূত্রে বাধা। ঘাতকদের উদ্দেশ্য আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করা। কিন্তু ঘাতকদের সেই উদ্দেশ্য সফল হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতার আসনে বসাতে হবে। বক্তারা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ অগাস্ট, ২০২৩ ০৮:৫৬ অপরাহ্ন