শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন: হুইপ গিনি

    গাইবান্ধা প্রতিনিধি

    ২২ অগাস্ট, ২০২৩ ০৮:৫৪ অপরাহ্ন

    নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন: হুইপ গিনি

    গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে এই শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা নতুন একাডেমিক ভবন নির্মাণে প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় হয়েছে।  

    মঙ্গলবার উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন কালে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালেক সরকার মানু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঝন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলুছুর রহমান, গিদারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু, শহিদুল ইসলাম আজাদ, আব্দুল মজিদ, স্বপ্না সাহাসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

    অনুষ্ঠানে হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ ও কৃষিক্ষেত্রসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, আগামী ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ অগাস্ট, ২০২৩ ০৮:৫৪ অপরাহ্ন