শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল

    গাইবান্ধা প্রতিনিধি

    ২২ অগাস্ট, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন

    গাইবান্ধায় আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল

    ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সোমবার গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

    সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, যুগ্ম সম্পাদক মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, পৌর মেয়র মো. মতলুবর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড. মহিবুল হক মোহন, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, শহর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক ঝিলাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানা, দপ্তর সম্পাদক মো. শাহীন, দীপক কুমার পাল, শেখ সরদার  আসাদুজ্জামান হাসু, প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, ১৫ ও ১৭ আগস্ট এবং ২১ আগস্ট একই সুত্রে গাথা। মৌলবাদ অশুভ শক্তি আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যে সকল আসামি দেশের বাইরে ও আত্মগোপনে রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় সোপর্দ করতে হবে। অশুভ শক্তির সব অপতৎপরতা সত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার এগিয়ে চলেছে।

    শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ অগাস্ট, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন