শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

    পিরোজপুর প্রতিনিধি

    ২১ অগাস্ট, ২০২৩ ১১:৪১ অপরাহ্ন

     পিরোজপুরে আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

    ২০০৪ সালে ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক, সহ-সভাপতি এ্যাড. খান মো: আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, প্রচার সম্পাদক এ্যাড. শহিদুল হক খান পান্না, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নুরুল হুদা আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফজলুল হক সেন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু প্রমুখ।

    ২১আগস্টে শহীদদের কথা স্মরণে বক্তারা বলেন, বাংলাদেশকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করার জন্য আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিলেন। সেদিন আওয়ামীলীগকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, সেই অশুভ শক্তির বিরুদ্ধে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমারা লড়াই করে যাবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করবো এটাই আমাদের প্রত্যয়।

    পরে ২০০৪ সালে ২১আগস্টে নিহত শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন মুয়াল্লী।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ অগাস্ট, ২০২৩ ১১:৪১ অপরাহ্ন