শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় এক শিশু খুন

    গাইবান্ধা প্রতিনিধি

    ২১ অগাস্ট, ২০২৩ ১০:২৩ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় এক শিশু খুন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ তুচ্ছ ঘটনায় এক শিশু খুনের ঘটনা ঘটেছে। জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে খেলাকে কেন্দ্র করে শিশু ইমান আলীর হাতে থাকা চাকুর আঘাতে শিশু হোসেন আলী (৭) সোমবার দুপুরে নিহত হয়েছে।

    স্থানীয়রা জানায়, সোমবার উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ময়নুল ইসলামের পুত্র হোসেন আলী ও একই গ্রামের মোয়াজ্জেম উদ্দিন গোলজারের পুত্র ইমান আলী খেলা করছিল। খেলার এক পর্যায়ে দু’জনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এসময় ইমান আলীর হাতে থাকা একটি চাকু হোসেন আলীকে লক্ষ্য করে নিক্ষেপ করলে চাকুটি হোসেন আলীর বাম চোখে লেগে আহত হয়। পরে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় হোসেন আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর তার অবস্থার অবনতি হলে বগুড়ার একটি বেসরকারি হাসপাতলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

    এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) বুলবুল আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ অগাস্ট, ২০২৩ ১০:২৩ অপরাহ্ন