শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ১০ বছরেও ৪ পুলিশ হত্যার বিচার না হওয়া দুঃখজনক: ডিআইজিপি, রংপুর রেঞ্জ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২০ অগাস্ট, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ন

    ১০ বছরেও ৪ পুলিশ হত্যার বিচার না হওয়া দুঃখজনক: ডিআইজিপি, রংপুর রেঞ্জ

    রংপুর রেঞ্জের ডিআইজিপি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম বলেছেন- ১০ বছরেও ৪ পুলিশ হত্যার বিচার না হওয়াটা অত্যন্ত  দুঃখজনক ঘটনা। আপনাদের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। বাংলাদেশ পুলিশ সাংবিধানিকভাবে আগের চেয়েও অনেক সক্ষমতা অর্জনক। করেছে । ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারীর মত আর যেন কেউ সহিংসতা না ঘটাতে পারে। এজন্য শান্তিপ্রিয় মানুষ তথা আপনাদের‌ সাথে আমরা থাকতে চাই। মাদক, আগুন সন্ত্রাস, জঙ্গীবাদ রুখতে আপনারা পুলিশের পাশে থাকবেন। একজন লোককে চাঁদে দেখা গেছে এ অযুহাতে এই বামনডাঙ্গায় আমাদের ৪ পুলিশ ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিআইজিপি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

    শনিবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানাধীন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে মাদক, জুয়া, বাল্য বিয়ে ও জঙ্গিবাদ বিরোধী বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন। জেলা পুলিশ সুপার কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী। থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২০ অগাস্ট, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ন