শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে

    নিজস্ব প্রতিবেদক

    ২০ অগাস্ট, ২০২৩ ০৫:৩০ পূর্বাহ্ন

    ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে

    প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, নতুন আঙ্গিকে দেশের ১৫০টি উপজেলায় দ্রুততম সময়ের মধ্যে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে।

    তিনি বলেন, এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে: যা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত রচনা করবে।

    শনিবার কক্সবাজারে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট- (২০২২) এর ফাইন্ডিংস এন্ড ফ্যাক্টরস  বিশ্লেষণে ন্যাশনাল ডেসিমিনেশন সংক্রান্ত অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    স্থানীয় একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

    প্রাথমিক শিক্ষা সচিব বলেন, এবারের কার্যক্রমে শিশুদের পুষ্টি সমৃদ্ধ বিস্কুটের পাশাপাশি ভিন্ন রকমের খাবারও পরিবেশন করা হবে; যা হবে শিশুর কাছে আকর্ষণীয়। এধরনের খাবার শিশুর  চাহিদাপূরণ ও শরীর গঠনে বিশেষ ভূমিকা রাখবে।

     তিনি আরও বলেন, স্কুল ফিডিং কর্মসূচি চালুর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ঝড়ে পড়া রোধ হবে, স্কুলে এনরোলম্যান্ট বৃদ্ধি পাবে। যা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক, ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, বৃটিশ হাইকমিশনের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহীনুর শাহীন খান প্রমুখ।

    উল্লেখ্য, ন্যাশনাল স্টুডেন্ট এসিসম্যান্ট প্রাথমিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের সামগ্রিক চিত্র উঠে আসে। শিক্ষার্থীদের শিখন দক্ষতা, ঘাটতি, দুর্বলতা, চাহিদা শিক্ষকদের যোগ্যতা, দক্ষতা, আন্তরিকতা, স্কুলে ভর্তি, ঝড়ে পড়া, অভিভাবকদের মানসিকতা  প্রভৃতি প্রতিফলিত হয় এ এসিসম্যান্টে।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২০ অগাস্ট, ২০২৩ ০৫:৩০ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২০ অগাস্ট, ২০২৩ ০৫:৩০ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২০ অগাস্ট, ২০২৩ ০৫:৩০ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২০ অগাস্ট, ২০২৩ ০৫:৩০ পূর্বাহ্ন