শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে বিএনপির পদযাত্রা

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৯ অগাস্ট, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ন

    মানিকগঞ্জে বিএনপির পদযাত্রা

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও উন্নত চিকিৎসা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার  (১৯ আগস্ট) সকালে জেলা শহরের বেউথা এলাকায় কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করা হয়।

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও জেলা বিএনপি'র  সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির পদযাত্রা কর্মসূচির নেতৃত্ব দেন।  

    এ সময় জেলা বিএনপি'র সহ-সভাপতি এডভোকেট মোকছেদুর রহমান, অ্যাডভোকেট জহির আলম লোদী, এডভোকেট আজাদ হোসেন খান ও আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদীন কায়সার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, প্রচার সম্পাদক শামীম আল মামুন, জেলা দপ্তর সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, বিএনপি নেতা রিয়াজ মাহমুদ হারেজ, মোঃ রেজাউল করিম, আরিফ হোসেন,  শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব সহ সকল অঙ্গ- সহযোগী সংগঠনের   বিপুল সংখ্যক নেতাকর্মী পদযাত্রায় অংশগ্রহণ করেন।

    পদযাত্রা শেষে এলজিইডি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ রিতা বলেন, কোন স্বৈরাচারী শাসক বেশিদিন ক্ষমতায় টিকতে পারে না। রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে  এই জালিম সরকারের পতন ঘটানো হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর