শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাউখালী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

    পিরোজপুর প্রতিনিধি

    ১৯ অগাস্ট, ২০২৩ ০৯:৫০ অপরাহ্ন

    কাউখালী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ আগস্ট) শনিবার পিরোজপুরের কাউখালী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, উক্ত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউখালী উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে, সন্তান কমান্ড কাউখালী উপজেলা শাখার সভাপতি অধ্যাপিকা রেবেকা শাহিন চৈতির সভাপতিত্বে, সাধারণ সম্পাদক: রাকিব উদ্দিন পাভেল এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্তান কমান্ড পিরোজপুর জেলা শাখার সভাপতি রেজাউল করিম সিকদার (মন্টু) সিকদার ।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসাহাক আলি খান  পান্না, জেলা আওয়ামী লীগ সদস্য  সাজ্জাদ সাকিব বাদশা, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট একেএম আবদুস শহী, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  তালুকদার মোঃ দেলোয়ার হোসেন,কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার (পল্টন) পিরোজপুর জেলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক এডভোকেট আউয়াল, উপজেলা চেয়ারম্যান আবু সঈদ মিয়া মনু ,ভাইস চেয়ারম্যান  মৃদুল আহমেদ সুমন, সন্তান কমান্ড  স্বরূপকাঠি থানা শাখার সহ সভাপতি রিজভী আহমেদ ,সন্তান কমান্ড কাউখালী শাখার দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্তান কমান্ড এই সরকারের সাথে থেকে কাজ করে যাবে এই প্রতিশ্রুতি দেন, অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয় এবং খাবার বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর