শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মোরেলগঞ্জে ৪ সন্তানের জননীকে নিয়ে ছাত্রলীগ নেতা লাপাত্তা

    পিরোজপুর প্রতিনিধি

    ১৮ অগাস্ট, ২০২৩ ১০:৩০ অপরাহ্ন

    মোরেলগঞ্জে ৪ সন্তানের জননীকে নিয়ে ছাত্রলীগ নেতা লাপাত্তা

    বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষককের স্ত্রীকে নিয়ে ছাত্রলীগ নেতা গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
    এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি মানজারুল ইসলাম রানা হোগলাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহবায়ক।

    গত রোববার (১৩ আগষ্ট) বেলা ১২ টার দিকে রানা (২৮) তার প্রতিবেশি মিন্টু শেখের স্ত্রী ৪ সন্তারের জননী রনজিদা বেগমকে(৩৫) নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

    এ ঘটনায় কৃষক মিন্টু শেখ গত বুধবার বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে ছাত্রলীগ নেতা রানার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। পরকীয়া প্রেমের কারনে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

    প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার হোগলাপাশা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মানজারুল ইসলাম রানা (২৮) প্রতিবেশী কৃষক মিন্টু শেখের স্ত্রী ৪ সন্তানের জননী রনজিদা বেগম (৩৫)কে নিয়ে ৫দিন ধরে লাপাত্তা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে  ক্ষোভ বিরাজ করছে। ওই পরিবারে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

    ৫ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার রাইসা মায়ের র্স্পশ না পেয়ে থেমে থেমে কাদঁছেন। কৃষকের গোটা পরিবার এখন দুশ্চিন্তায়।  

    কৃষক মিন্টু শেখ বৃহস্পতিবার এই প্রতিবেদন কে জানান, বৌলপুর গ্রামের দূর সর্ম্পকের চাচাতো ভাই ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোনজেল হাওলাদারের ছেলে গত ৩ বছর ধরে তার স্ত্রী রনজিদা বেগমের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে সংসারের বছরের আয়ের ৫ লাখ টাকা বিভিন্ন লোকের কাছে সুদে লাগিয়ে মুনফার টাকা রানাসহ স্ত্রী ভাগ করে নেয়।
    সেই সূত্র ধরে তার সাথে অনৈতিক সর্ম্পক আরও গভীর হয়।

    গত (১৩ আগষ্ট) রোববার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি বাগেরহাট কোটে হাজিরা দিতে গেলে সেই ফাঁকে স্ত্রী ছেলে মেয়েদের ঘরে রেখে রানার ঠিক করা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এরপর থেকে সে আর পরিবারের কারও সাথে যোগাযোগ করে নাই।
    উল্লেখ্য গত ২৬ জুলাই এনজিও কোর্ডেক থেকে তার স্ত্রীর উত্তোলন করা ৫ লাখ টাকা, ২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ছাত্রলীগ এ নেতার সাথে। এর ১ মাস পূর্বে আরও একবার তার স্ত্রীকে নিয়ে পিরোজপুরে বাসা করে থাকে। পরবর্তীতে আত্মীয়-স্বজনেরা তাকে ফিরিয়ে আনে। তিনি এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন।

    এ সর্ম্পকে ছাত্রলীগ নেতার পিতা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনজেল হাওলাদার জানান, তার ছেলে রানা ৪দিন ধরে বাড়িতে নেই। তাকে খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছে না। কৃষকের স্ত্রীকে নিয়ে গেছে কিনা সে বিষয় তিনি কিছুই জানেন না।

    এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিদুজ্জামান মহিদ জানান, ঘটনা শুনেছি। কারো ব্যাক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবেনা। ঘটনার তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ অগাস্ট, ২০২৩ ১০:৩০ অপরাহ্ন