শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এইচএসসিতে প্রথম দিনেই অনুপস্থিত ৫৫২২ পরীক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ অগাস্ট, ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ন

    এইচএসসিতে প্রথম দিনেই অনুপস্থিত ৫৫২২ পরীক্ষার্থী

    বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ৮ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৫ হাজার ৫২২ পরীক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিতির হার সবচেয়ে বেশি, কম ময়মনসিংহ বোর্ডে। অনুপস্থিতির হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।

    গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

    পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। এই তিন বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৪৬ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ৯ লাখ ৪১ হাজার ৩২২ পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি ১ হাজার ৪৩৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া  রাজশাহীতে ৯৩১, বরিশালে ৩৮০, সিলেটে ৪০৭, দিনাজপুরে ৭৩৩, কুমিল্লায় ৬৫৫, ময়মনসিংহে ৩৫৬ এবং যশোর শিক্ষা বোর্ডে ৬২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

    অন্যদিকে উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে দিনাজপুর বোর্ডে ২ জন, রাজশাহী ও বরিশাল বোর্ডে একজন করে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে পরীক্ষার দায়িত্বে থাকা কোনো পরিদর্শককে এ দিন বহিষ্কার করা হয়নি।

     

    বৃহস্পতিবার সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর এ আট বোর্ডে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। তবে তিন বোর্ডের পরীক্ষা পিছিয়ে গেলেও ফল প্রকাশ একসঙ্গেই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৮ অগাস্ট, ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৮ অগাস্ট, ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৮ অগাস্ট, ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৮ অগাস্ট, ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ন