কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৯ তারিখের পথযাত্রাকে সফল করতে পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া, দাউদপুর কলাখালী ও হুলারহাট বন্দর এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব এলাকায় লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদস্য শেখ শহিদুল্লাহ শহিদ,
জেলা যুবদল সভাপতি মোঃ মিজানুর রহমান শাহিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৯ তারিখের পথযাত্রাকে সফল করতে পিরোজপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে থেকে কাজ করছে।